মহা শিবরাত্রি উপলক্ষে গাজোল ব্লকের মহানন্দা নদীর পাশে আলালে চলছে শিব পূজো ও মেলা। স্থানীয় ভক্ত সহ সব শিব ভক্তরা মহানন্দা নদী থেকে পূজোর জন্য জল নিয়ে আসে এবং আলালে শিব মন্দিরে সেই জল ঢেলে পূজো করে। প্রায় হাজার হাজার ভক্তের ভিড় উপচে পরে। এই মেলায় ভক্তদের কোন প্রকার সমস্যা যাতে না হয়, সেই কারণে গাজোল-আলাল জাতীয় সড়কের পাশ দিয়ে নানা প্রকারের সেবা-সুবিধার ব্যবস্থা করা হয়েছে, এর পাশাপাশি গাজোলের বিদ্রোহী মোড়েও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারা পুজো সংক্রান্ত বিভিন্ন সামগ্রি, জেম্ন-পুজো ফল, পুজো দুধ বিতরণের মধ্য দিয়ে। এছাড়াও গাজোল উত্তরবঙ্গ গ্রামীণ চিকিৎসক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিব ভক্তদের নানা ভাবে সহযোগিতার ব্যবস্থা করা হয়।
পুজোর ক্যাম্পের সদস্য অতনু রায় জানান, তারা ভক্তদের জন্য গাজোল বিদ্রোহী মোড়ে একটি ক্যাম্পের ব্যবস্থা করেছেন। যেখানে ভক্তদের মধ্যে ফল, দুধ, সরবত বিতরণ করছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CvL19RgZ0nU
মালদা